শিরোনামঃ
লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয়

বিদেশী ২০ জন পর্যটক ঘুরে গেলেন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ 

#
news image

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ঘুরে গেলেন সুইডেন-জার্মানের ২০ পর্যটক। শুক্রবার মোংলা থেকে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদে আসেন বিদেশী এই পর্যটকরা। দীর্ঘক্ষন ষাটগম্বুজ মসজিদ, ঘোড়া দিঘী ও আশপাশের প্রাচীন স্থাপনা ঘুরে দেখে পুনরায় সড়ক পথে মোংলায় ফেরেন তারা। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীণ এই স্থাপনা দেখে আনন্দ প্রকাশ করেন তারা।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসে মোংলা বন্দর এলাকায় পৌছায় এই বিদেশী পর্যটকরা। তারা সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা ভ্রমন করেন। বিদেশী দর্শনার্থীদের মধ্যে সুইডেনের ১৫ এবং জার্মানের ৫ জন নাগরিক রয়েছে। বাগেরহাট টুরিস্ট পুলিশের ওসি নুরুল ইসলাম বলেন, যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে বিদেশী পর্যটকরা ষাটগম্বুজ ভ্রমন করেছেন। সড়ক পথে মোংলা পৌছে, আজকেই প্রমদতরী গঙ্গা বিলাসে নদী পথে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন শেষ করবেন বিদেশীরা। সকল প্রক্রিয়া শেষে তারা ভারতের উদ্দেশ্যে বাংলাদেশী জলসীমা ত্যাগ করবেন  বলে জানান এই কর্মকর্তা।

বাগেরহাট  প্রতিনিধি

২৪ মার্চ, ২০২৪,  9:19 AM