শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় দুই সহোদরকে মারধর, গ্রেপ্তার ২

#
news image

চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর সদরের বুড়ি পুকুর পাড়ে দুই ভাইকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ মার্চ) এজাহার নামীয় দুই পলাতক আসামী মো. ফোরকান (৩০) ও মো. এমরানকে (২৩) গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন। তিনি জানান, কিছুদিন আগে মামলার বাদী মো. ইকবাল হোসেনের সাথে দিন মজুরির কাজের দেনা পাওনা নিয়ে আসামী ফোরকানের ঝগড়া হয়।

এর জের ধরে গতকাল সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাদীর দুই ভাই মো. আফসার হোসেন (৩২) এবং মো. আমজাদ হোসেনকে (২৮) পৌর সদরের বুড়ি পুকুরপাড় এলাকায় আসামী ফোরকানের নেতৃত্বে ১০/১২ জনে মিলে মারধর করে পালিয়ে যায়। এতে আহত দুই ভাই প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় মো. ইকবাল হোসেন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম

২০ মার্চ, ২০২৪,  12:00 PM