শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

কথাকাটাকাটির জেরে যুবক খুন, আটক ২

#
news image

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে মোহাম্মদ রিয়াদ (২৬) নামে রেস্তোরাঁর এক কর্মচারী খুন হয়েছে। নিহত রিয়াদ হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার মো. মহসিনের ছেলে। সে কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে চাকরি করতো। গতকাল বুধবার (১৩ মার্চ) মধ্যরাতে চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, রেস্তোরাঁ মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে কথা কাটাকাটি হয় বাবুল মিয়ার। এর জের ধরে বাবুলের অনুসারীরা ইকবালের রেস্তোরাঁয় হামলা চালায়। এসময় রেস্তোরাঁর কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, দুইজনের কথা কাটাকাটির জেরে ইকবালের রেস্তোরাঁয় হামলা চালায় বাবুলের অনুসারীরা। এতে ওই রেস্তোরাঁর এক কর্মচারীর মৃত্যু হয়েছে। ধারণা করছি, ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাবুল মিয়া ও অজয় নামের দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম

১৪ মার্চ, ২০২৪,  6:58 PM