শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির  সময়  র‍্যাবের হাতে ৬ জন গ্রেফতার

#
news image

নাটোরের সিংড়ার বাসষ্ট্যান্ড এলাকায়  পণ্যবাহি ট্রাক, সবজির পিকআপ, ভটভটি ও পণ্যবাহি অটোরিক্সার গতিরোধ করে চাঁদাবাজি করাকালীন সময় চাঁদাবাজির টাকাসহ ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে  র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার(১২ মার্চ) বেলা ১১ টায়  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর  র‍্যাব কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে গতকাল সোমবার বিকেলে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সিংড়া উপজেলার সরকারপাড়া গ্রামের মো.আরিফুল ইসলাম (৩০),নিংগুইন উত্তরপাড়া গ্রামের মো. হাফিজ (৪০),চাঁদপুরের মো. মনসুর রহমান (৩৫),মো. বকুল খান (৪৭), বাসুয়াপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম (৪৫),মাদারীপুর এলাকার মো. কুদরত (৩৫)। কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিক্সা এবং বাস থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা মো. আরিফুল ইসলাম সহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। সড়ক- মহাসড়কের চাঁদাবাজি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় মামালা রুজু করা হয়েছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

মোঃ এমরান আলী রানা, সিংড়া, নাটোর

১২ মার্চ, ২০২৪,  4:11 PM