শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অস্ত্রসহ ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

#
news image

দেশী ওয়ান শুটার ও দেশীয় অস্ত্রসহ সৈয়দ শরিফুল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত সৈয়দ শরিফুল ইসলাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের মৃত সৈয়দ কাশেম আলীর ছেলে। তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। সোমবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি র‌্যাব-৬ এর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের ওই ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ির রান্না ঘর থেকে একটি দেশী ওয়ান শুটার, একটি চাপাতি এবং একটি লোহার ঢাল উদ্ধার করা হয়। পরে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

এম এ জামান, কাশিয়ানী, গোপালগঞ্জ

১১ মার্চ, ২০২৪,  5:13 PM