শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

 নারী দিবসে ভুটানকে ৬-০ গোলে হারালো বাংলাদেশ

#
news image

এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। এই ম্যাচে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে টাইগ্রেসরা।

শুক্রবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস। এই দিনে নারীরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে কতোটা এগিয়েছে সেই সাফল্য নিয়ে উদযাপন করে থাকেন। আর সেই দিনেই বাংলাদেশের নারী ফুটবল দল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভুটানের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে। রোববার ভারতের বিপক্ষে ফাইনালে শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।

ভুটানের বিপক্ষে ম্যাচের ১৪ তম মিনিটে দারুণ হেডে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩ মিনিটে বক্সের মাথায় ফাতেমা আক্তারের নেওয়া ফ্রি-কিক সরাসরি জড়িয়ে যায় নেপালের জালে। ৪১ মিনিটে সুরভী আকন্দ প্রীতি নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৫৭ মিনিটে বাম দিক থেকে বদলি মমিতার ক্রসে গোল করেন সাথী। ৬৮ মিনিটে বাম দিক থেকে মমিতার ক্রসে দলের পঞ্চম গোল করেন থুইনু মারমা।

শেষ গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি। ভুটানের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। নেপালের বিপক্ষে জোড়া ও ভারতের বিপক্ষে একটি গোল করা সুরভী। এ নিয়ে টুর্নামেন্টে ৬ টি গোল করলেন সুরভী আকন্দ প্রীতি।

টানা তিন ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আরেকটি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মহানাটকীয় সেই ম্যাচ শেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ, ২০২৪,  7:58 PM