শিরোনামঃ
লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয়

পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

#
news image

পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাটে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবারে দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ঝাউতলা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান।  তিনি বলেন, বাসটি ব্রেকফেল করে অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে আরো চারজন মারা গেছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে। পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

নাগরিক প্রতিবেদন

০৮ মার্চ, ২০২৪,  4:23 PM