শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সৌদিতে বাংলাদেশিকে হত্যার দায়ে পাঁচজনের শিরশ্ছেদ

#
news image

বাংলাদেশিকে হত্যার দায়ে সৌদি আরবে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব পাকিস্তানি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা করেন। ওই প্রতিষ্ঠানে গার্ড হিসেবে কর্মরত ছিলেন হত্যার শিকার হওয়া বাংলাদেশি ব্যক্তি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত পাকিস্তানিরা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে বাংলাদেশিসহ দুই গার্ডকে বেঁধে ফেলেন। এরপর তাদের ওপর নির্যাতন চালান। এতে ওই বাংলাদেশির মৃত্যু হয়।  

তদন্তে শেষে মামলাটি বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত হত্যাকাণ্ডের সত্যতা খুঁজে পায় এবং তাদের মৃত্যুদণ্ড দেয়। যা পরবর্তীতে আপিল আদালত ও সুপ্রিম কোর্টে বহাল থাকে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরে রাজকীয় ডিক্রি জারি করা হয়।

সব আনুষ্ঠানিকতা শেষে গত মঙ্গলবার পবিত্র মক্কা নগরীতে শিরশ্ছেদের মাধ্যমে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

হত্যাকাণ্ড, সন্ত্রাসী হামলা ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সৌদিতে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গত জানুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, এক সুদানি নাগরিককে হত্যার দায়ে চার ইথিওপিয়ার নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এই চারজন ওই সুদানিকে প্রচণ্ড মারধর করে এবং হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করেন। তবে কি কারণে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সেটি প্রকাশ করা হয়নি।

এর আগে ২০২৩ সালে ডিসেম্বরে এক ভারতীয়কে হত্যার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে তারা ওই ভারতীয়র মুখে কীটনাশক ঢেলে দেন। এতে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের শিকার হওয়া ভারতীয়কে গাড়িতে করে একটি খোলা জায়গায় নিয়ে যান দুই বাংলাদেশি। এরপর পেছন থেকে কাপড় দিয়ে তার গলায় চেপে ধরে এবং মুখে কীটনাশক ঢেলে দিয়ে তাকে হত্যা করেন।

নাগরিক অনলাইন ডেস্ক

০৭ মার্চ, ২০২৪,  7:42 PM

news image
ফাইল ছবি