শিরোনামঃ
লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয়

বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চালুর আলোচনা

#
news image

ঢাকা   :  বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করেছে দুই দেশ। মঙ্গলবার (৫ মার্চ ) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং সৌজন্য সাক্ষাতে আকাশপথের যোগাযোগ নিয়ে এই আলোচনা করেন। বুধবার (৬ মার্চ )এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বেবিচকের উপ-পরিচালক (পার্সোনেল) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ়করণসহ এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি, বিদ্যমান এয়ার সার্ভিস চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়।

দুইজনের আলোচনায় উঠে আসে— দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হলে বাণিজ্যিক ও পর্যটন খাতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে, যা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। বিমান চলাচল চুক্তি নবায়নের বিষয়ে শীঘ্রই একটি কনসালটেশন সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে বন্ধুপ্রতিম দুটি দেশের সিভিল এভিয়েশন ও বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে যোগাযোগ সহসাই বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নাগরিক প্রতিবেদন

০৭ মার্চ, ২০২৪,  1:13 PM