শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

চিনির সঙ্কট হবে না: সাইফুল আলম মাসুদ

#
news image

এস আলম শিল্পগ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ সাইফুল আলম মাসুদ বলেন, ‘চিনির মজুদ অক্ষত থাকায় দুই,এক দিনের মধ্যে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ থেকে সরবরাহ শুরু করা হবে। উৎপাদনে যেতে দুই,একদিন সময় লাগবে। চিনির সঙ্কট হবে না। আজ মঙ্গলবার (৫ মার্চ) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের বাংলাবাজার ঘাটের এস আলম সুগার মিলের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাজারে চিনির দামে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগুন নেভানোই এখন আমাদের মূল লক্ষ্য। চিনির কোন সঙ্কট হবে না। জানা যায়, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের এক লাখ টন অপরিশোধিত চিনির গুদামে আগুন লেগেছে। পাশের ফিনিশড সুগারের গুদাম ও চিনি পরিশোধনের যন্ত্রপাতির ইউনিটগুলো অক্ষত আছে। ব্রাজিল, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে চিনির কাঁচামাল এনে পরিশোধন করা হয় দুইটি প্লান্টে। এর মধ্যে প্লান্ট ১ এর উৎপাদন ক্ষমতা দৈনিক ৯০০ টন, প্লান্ট ২ এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ টন। থাইল্যান্ড ও ফ্রান্সের প্রযুক্তি ও কারিগরি সহায়তায় এ কারখানাটি পরিচালিত হচ্ছে।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

০৫ মার্চ, ২০২৪,  9:26 PM