শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

আন্ডাপাসে বি আর টি সি বাস আটকে গাড়ীর ২২জন যাত্রী আহত:

#
news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীদের পিকনিকের বাস পূৃর্বাচলের শেখ হাসিনা সরণির (কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়ক) আন্ডাপাসের ছাদে ধাক্কা লেগে ২২ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শনিবার সকাল ৯.৪৫মিনির এর দিকে সড়কের পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

পূর্বাচল ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শনিবার সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীরা বার্ষিক পিকনিকের জন্য রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশ্যে বিআরটিসি দ্বিতল বাস এ রওয়ানা হয়। সকাল ৯.৪৫ মিনিট  এর  দিকে শেখ হাসিনা স্বরণি ৩০০ফিট  সড়ক দিয়ে যাবার সময় আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়।  খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। দূর্ঘটনায় ৩০ জন আহত হয়। এদের মধ্যে ২২ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।  অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আয়েজউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক, সিবিএ তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন, নারায়ণগঞ্জ এবং মোঃ সফিকুল ইসলাম, উপ সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩

নাগরিক প্রতেবেদন, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ

০২ মার্চ, ২০২৪,  4:54 PM