ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
নাগরিক ডেস্ক
০১ মার্চ, ২০২৪, 4:44 PM
ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল-এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। নবগঠিত আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র সহ সভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।
অন্যদিকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাসুম বিল্লাহ সিনিয়র সহ সভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিক সহ সভাপতি, নাছির উদ্দীন শাওন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভ যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভূঁইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।