শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

বিপিএলের ফাইনাল ম্যাচের সময় চূড়ান্ত করলো বিসিবি

#
news image

 অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দুই ফাইনালিস্ট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে উঠেছিল আগেই, এবার ফরচুন বরিশাল দ্বিতীয় দল হিসেবে উঠেছে ফাইনালে। ফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করেছে ফাইনাল ম্যাচের সময়ও। - ক্রিকটাইম

বিসিবি জানিয়েছে, ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, যে সময়ে শুরু হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ার। তবে ফাইনালে দুই ইনিংসে বিরতি থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। সাধারণত ১০ মিনিট ইনিংস বিরতি থাকে টি-২০ ক্রিকেটে, তবে ফাইনালে এই বিরতি ২০ মিনিটের। রাত ৮টার মধ্যে প্রথম ইনিংস সম্পন্ন করে ৮টা ২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ইনিংস, ম্যাচ শেষ হওয়ার কথা রাত ৯টা ৫০ মিনিটের মধ্যে।

বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  9:24 PM