শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নাশকতার মামলায় ইশরাক, শিমুলের আগাম জামিন

#
news image

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনাসহ বিভিন্ন থানার কয়েকটি মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস ও ইশরাক হোসেন।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিনের আদেশ দেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই মহানগর দায়রা জজ আদালতে দুজনকেই আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন।

ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য।

শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী। মৌলিক আইনের বাংলা অনুবাদে সময় বেঁধে দিলো হাইকোর্টমৌলিক আইনের বাংলা অনুবাদে সময় বেঁধে দিলো হাইকোর্ট

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার অভিযোগে ইশরাকের বিরুদ্ধে ১২টি ও শিমুল বিশ্বাসের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন, এহসানুর রহমানসহ আরও অনেকেই।

আর ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী মাহফুজ কবির।

নাগরিক অনলাইন ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  9:12 PM