শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 অভিনয় ছেড়ে দিচ্ছেন আনুশকা!

#
news image

ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন ২০১৭ সালে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তার বছর কয়েকের মাথায় ২০২১ সালে মেয়ে ভামিকা এলো তাদের সংসারে। তার পর থেকে সিনেমায় অভিনয় করা কমিয়ে দেন তিনি। এর মাঝেই আবারও অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। গেল ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাদের পুত্রসন্তান অকায়ের। এক কথায় এখন চার জনের পরিপূর্ণ সংসার আনুশকার। সূত্র: হিন্দুস্থান টাইমস

দিন কয়েক আগে ঘোষণা করেছেন খুব বেশি সিনেমা আর করবেন না তিনি। তবে কি এবার পুরোপুরি অভিনয় থেকে মুখ ফেরাবেন অভিনেত্রী? ব্যক্তিগত জীবনে মায়ের দায়িত্ব সামলে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা মুখের কথা নয়। তবে ভামিকার জন্মের পর একটি সিনেমার শুটিং সারেন আনুশকা, সেটি ‘চাকদহ এক্সপ্রেস’। ঝুলন গোস্বামীর জীবনীচিত্র। মা হওয়ার পর এটি ছিল তার প্রথম সিনেমা। যদিও গত দু’বছর ধরে অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আনুশকা। সূত্র: বলিউড হাঙ্গামা

শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষেই মুক্তি পাবে ‘চাকদহ এক্সপ্রেস’। কিন্তু তার পরও আনুশকা সে ভাবে কাজ করবেন কি না, সে নিয়ে রয়েছে সংশয় রয়েছে। এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, আর খুব বেশি অভিনয় করবেন না। হাতেগোনা সিনেমা করবেন। বড় জোর, বছরে একটা করে!

তবে হঠাৎ কী কারণে এই সিদ্ধান্ত? এমন প্রশ্নের উত্তরে আনুশকা জানান, এই মুহূর্তে মেয়ে ভামিকার তাকে প্রয়োজন। যদিও বাবা হিসেবে বিরাট কোহলি অত্যন্ত দায়িত্বশীল। কিন্তু মেয়ের নাকি মাকে ছাড়া চলে না। সারাক্ষণ মাকে দরকার তার। সেই কারণেই মেয়েকে সময় দিতে চান আরও বেশি করে। এছাড়া এখন আবার তাদের জীবনে রয়েছে ছোট্ট অকায়ও।

নাগরিক বিনোদন ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  2:57 AM