শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আটক ১

#
news image

কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগ (৩৫) এর ওপর সন্ত্রসী হামলার ঘটনায় ছাত্রদলের ক্যাডার ও কিশোর গ্যাং এর সদস্য বিজয় হোসেন (২৩) নামে একজনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। বুধরার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিজয় উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর পূর্বপাড়া গ্রামের লালু হোসেনের ছেলে। উল্লেখ্য গত ৫ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটের দিকে তিনি উপজেলা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে গ্রীলের তালা খোলার সময় ৩ টা মোটর সাইকেল যোগে হেলমেট পরা ৮/৯ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বলতে থাকে শালা খুব বেড়ে গেছিস। সন্ত্রাসীদের হামলার সময় চিৎকার চেচামেচির ফলে, প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রত মোটর সাইকেলে যোগে পালিয়ে যায়। এরপর তার স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিক সোহাগের ওপরে হামলার ঘটনায় বিজয় নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরও আটক করতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  10:02 PM