শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইঁদুরের ‘ভয়ে’ তিন দিনের জন্য বাতিল উড়োজাহাজের উড্ডয়ন

#
news image

ইঁদুরের ভয়ে তিন দিনের জন্য একটি উড়োজাহাজের উড্ডয়ন বাতিল করেছে শ্রীলঙ্কান এয়ারলাইনস। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের লাহোর থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের এয়ারবাস এ৩৩০ ফ্লাইটে একটি ইঁদুর দেখা যায়। ইঁদুরটি উড়োজাহাজের গুরুতর কোনও কিছু কামড়িয়ে ক্ষতি করেছে কি না, তা নিশ্চিত হতে অনুসন্ধান চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক উড়োজাহাজ সংস্থাটির একজন কর্মকর্তা বলেন, উড়োজাহাজটি পুনরায় ফ্লাইট শুরু করেছে। তবে উড্ডয়ন বাতিলের কারণে পুরো সময়সূচির ওপর প্রভাব পড়েছে।

ওই কর্মকর্তা জানান, উড়োজাহাজটি কলম্বোতে তিন দিনের জন্য গ্রাউন্ডেড ছিল। ইঁদুরের অস্তিত্ব আছে কি না, তা নিশ্চিত না করে প্লেনটি উড়ানো যায়নি। পরে ইঁদুরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি ২০২৩ সালের মার্চের শেষে ১.৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান করেছিল। সরকারি উড়োজাহাজ সংস্থাটির ২৩টি উড়োজাহাজের আরও তিনটি এক বছরেরও বেশি সময় ধরে গ্রাউন্ডেড রয়েছে। ইঞ্জিনগুলোর জরুরি মেরামতের জন্য সংস্থাটির কাছে কোনও বৈদেশিক মুদ্রা নেই।

এভিয়েশন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা সাংবাদিকদের বলেছেন, ইঁদুরটি ঋণের বোঝা আরও বাড়িয়ে দিয়েছে, যা এয়ারলাইনসটির দায়িত্ব নিতে আগ্রহী ‘কয়েকজন বিনিয়োগকারীর’ ভয়ের কারণ হতে পারে। ক্ষতি পোষাতে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি বিক্রির চেষ্টা চালাচ্ছে দেশটির সরকার।

গত বছর শ্রীলঙ্কার ডলারের মজুত রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর দেশটি সাত দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সংকটে পড়ে। এ ঘটনায় শ্রীলঙ্কা বিদেশি ঋণ খেলাপি হয়, বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট পদত্যাগ করেন। আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে চার বছরে ২.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের মতে, এই ধরনের রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলো জাতীয় বাজেটের ওপর একটি ভারী বোঝা। তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বিরোধের কারণে ২০০৮ সালে এমিরেটসের সঙ্গে ব্যবস্থাপনা চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত এয়ারলাইনসটি লাভজনক ছিল।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  9:51 PM