শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

সাঁথিয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

#
news image

পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টার, দুইটি ফার্মেসী ও একটি ডেন্টাল কেয়ারকে ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) বিকেলে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীণ ঔষধ ও রিএজেন্ট (পরীক্ষা নিরীক্ষার সামগ্রী), এক্সরে কক্ষে নিরাপত্তা ত্রুটি থাকার অপরাধে কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের জন্য সিলগালা, কেয়ার ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা,সেবা মাল্টিকেয়ার হসপিটালকে ৫০হাজার টাকা জরিমানা এবং এর ল্যাব ও অপারেশন থিয়েটার ১৫ দিনের জন্য সিলগালা,হাজী রব্বানী ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা,সততা ডেন্টাল কেয়ারকে ৫০হাজার টাকা জরিমানা ও অন্য একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি,সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজয় সাহা,বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমাতুজ্জান্নাত,পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এম এ হাই, সাঁথিয়া, পাবনা

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  7:07 PM