শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

জেলা কারাগারে ১৪ বছরের  সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

#
news image

ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে মিলন লস্কর। খবরটি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলর মহিউদ্দিন হায়দার। জেলর জানান, জেলা কারাগারেরর চিত্রা ৩ নম্বর ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ শেষে সকাল ৬ টা ৪০ মিনিটের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক মিলন লস্করকে মৃত ঘোষনা করেন। জেলর জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে  গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ৩ নম্বর ওয়ার্ডে তাকে রাখা হয়েছিল। হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলর মহিউদ্দিন হায়দার।

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

২৬ ফেব্রুয়ারি, ২০২৪,  5:34 PM

news image
কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪ বছরের কারাদন্ডপ্রাপ্ত কয়েদি মিলন লস্করের মৃত্যুর পর ঝিনাইদহ সদর হাসপাতালে ময়না তদন্ত চলছে । নিকটাত্নীয়দের প্রতীক্ষা। 