শিরোনামঃ
লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয়

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি কবিরুল ইসলাম ও সম্পাদক পিকুল

#
news image

ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৪-২৫) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। (২৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯৭ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তাদের চারটি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের রানারের সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৩৯ ভোট। এছাড়াও সহ-সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল, ৫০ ভোট পেয়ে এনটিভির প্রতিনিধি সঞ্জিব দাস ও ৪৮ ভোট পেয়ে যমুনা টিভির তরিকুল ইসলাম হিমেল নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলার আকাশের শেখ সাইফুল ইসলাম অহিদ পেয়েছেন ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের শেখ মফিজুর রহমান শিপন। অর্থ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক এশিয়া বাণীর খন্দকার আলী আরশাদ কাজল। দপ্তর সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির এস এম মাসুদুর রহমান তরুণ। তথ্য-প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সারাদেশের মোঃ মুইজ্জুর রহমান রবি। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার চোখ-এর প্রতিনিধি আবিদুর রহমান নিপু। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের বিভাষ দত্ত ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক কানাইপুর বার্তার মোঃ জাহিদুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫৬ ভোট পেয়ে দৈনিক সময়ের প্রত্যাশার মানিক কুমার দাস, ৫৪ ভোট পেয়ে বিকে সিকদার সজল, ৫৩ ভোট পেয়ে এশিয়ান টিভির মোঃ সিরাজুল ইসলাম, ৫২ ভোট পেয়ে দৈনিক খবরপত্রের নুরুল ইসলাম আঞ্জু, ৫১ ভোট পেয়ে বৈশাখ নিউজ ডটকমের রুহুল আমিন ও ৪৮ ভোট পেয়ে দৈনিক ভোরের রানারের সেবানন্দ বিশ্বাস। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ সালাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আসাদুল হক আসাদ ও মঞ্জুয়ারা স্বপ্না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।  

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  8:43 PM