শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বাণিজ্য মেলা শেষ, বিক্রি ৪০০ কোটি টাকা

#
news image

এবারের বাণিজ্য মেলায় রফতানি আদেশ লাভ ও নগদ বিক্রি দুটোই বেড়েছে। রফতানি আদেশ পাওয়া গেছে ৩ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার বা ৩৯১ কোটি ৮২ লাখ টাকার। আর নগদ বেচাকেনা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইপিবি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ। ২০২৩ সালে বাণিজ্যমেলায় রফতানি আদেশ পাওয়া গিয়েছিল প্রায় ৩ কোটি ডলারের। এ ছাড়া নগদ কেনাবেচা হয়েছিল প্রায় ১০০ কোটি টাকার। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার রফতানি আদেশ ১৭ দশমিক ২৫ শতাংশ ও নগদ বেচাকেনা ১৫ শতাংশ বেড়েছে।

ইপিবি জানিয়েছে, এ বছর মেলায় মোট ৩০৪টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর এ পাঁচটি দেশের মোট ৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারের বাণিজ্যমেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা ছিল ৩৫১টি; যা বিগত বছরে ছিল ৩৩১টি।

নাগরিক প্রতিবেদন

২১ ফেব্রুয়ারি, ২০২৪,  11:27 AM