শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অনুমতি দেয়নি ভারত, সৌদিগামী উড়োজাহাজ নামলো পাকিস্তানে

#
news image

একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদগামী সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পাকিস্তানের বন্দরনগরী করাচিতে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা থেকে সৌদিয়া এয়ারলাইনসের ওই উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর মাঝ-আকাশে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে উড়োজাহাজটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদিয়া এয়ারলাইনসের এসভি-৮০৫ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু ভারতের আকাশসীমায় থাকা অবস্থায় আবু তাহের নামে ৪৪ বছর বয়সী এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
 
সৌদিয়া এয়ারলাইনসের সূত্র বলেছে, ফ্লাইটটি মাঝ-আকাশে থাকাকালীন ওই যাত্রীর উচ্চ রক্ত চাপের পাশাপাশি বমি শুরু হয়। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। এ সময় যাত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় পাইলট উড়োজাহাজটিকে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেন এবং জরুরি অবতরণের জন্য মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) কাছে অনুমতি চান।  মুম্বাই এটিসির পক্ষ থেকে অসুস্থ যাত্রীর জাতীয়তা এবং অন্যান্য তথ্য জানতে চাওয়া হয়। তাৎক্ষণিকভাবে মুম্বাইয়ে অবতরণের অনুমতি না মেলায় বাধ্য হয়ে গতিপথ বদলে পাকিস্তানের করাচি শহরের দিকে যান পাইলট। 
 
পাকিস্তানের আকাশসীমা থেকে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে উড়োজাহাজটির জরুরি অবতরণের অনুমতি চান তিনি। পরে অনুমতি মেলায় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সৌদিগামী ওই উড়োজাহাজ। উড়োজাহাজটি অবতরণের পরপরই পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) মেডিকেল টিম বিমানবন্দরে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। বিমানবন্দরের চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে ওই রোগীর পরীক্ষা-নিরীক্ষা করেন এবং চিকিৎসাসেবা দেন। পরে উড়োজাহাজটি করাচি থেকে আবারও রিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

নাগরিক প্রতিবেদন

২১ ফেব্রুয়ারি, ২০২৪,  11:24 AM