শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

 বিচ সকার বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার

#
news image

দুবাইয়ে অনুষ্ঠিত বিচ ফুটবল বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। যে কারণে স্পেনের বিপক্ষে ম্যাচটি ছিলো নিয়মরক্ষার।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিচ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ 'বি'তে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে আলবিসেলেস্তেরা। -আরটিভি

তাহিতির বিপক্ষে ৪-৩ গোলে হেরে আসর শুরুর পর ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ গোল হজম করেছিল আলবিসেলেস্তেরা। বিপরীতে গোল শোধ করতে পেরেছে কেবল ৩টি। নিজেদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ১৮ মিনিটের মাথায় পেনাল্টির সুবাদে লিড নেয় আর্জেন্টিনা। কয়েক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে তারা। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় স্পেন। চার মিনিটের ব্যবধানে সমতায় ফেরে তারা।

২৯ মিনিটে আবারও প্রতিপক্ষের জালে বল পাঠায় আর্জেন্টিনা। কিন্তু এবারও বেশিক্ষণ লিড ধরে রাখা যায়নি। এক মিনিটের মাথায় সমতায় ফেরে স্পেন। গোল পাল্টা গোলের ম্যাচটিতে শেষ পর্যন্ত অবশ্য জিতেছে আর্জেন্টিনাই। আলবিসেলেস্তেদের হয়ে একটি করে গোল করেন, হোলমেদিলা, রটারশ্মেডিটে পনজেট্টি, পোমা ও মেদেরো। অন্যদিকে, স্পেনের হয়ে জোড়া গোল করেন চিকি। এ ছাড়া একটি করে গোল আরিয়াস ও কুমানের। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২৪,  3:02 AM