শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

রাজধানীর যেসব সড়কে ২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে যান চলাচল

#
news image

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুশৃঙ্খলভাবে পালন উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে প্রবেশের ১৩টি ক্রসিং বন্ধ থাকবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরদিন (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত ওই ১৩টি ক্রসিং বন্ধ থাকবে। এসব সড়ক এড়িয়ে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। ক্রসিংগুলো হলো- শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেইট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশিবাজার ক্রসিং ও চাঁনখারপুল ক্রসিং।

এ ছাড়া বকশি বাজার থেকে জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল থেকে রমনা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি থেকে শিববাড়ী ক্রসিং সড়ক এবং উপাঁচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যানবাহন চলাচলের বিকল্প রাস্তা বলে দেওয়া হয়েছে। সেগুলো হলো-কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং; শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড; শাহবাগ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং- কদমফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং- আবদুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং; হাইকোর্ট ক্রসিং- বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স- গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং; শাহবাগ ক্রসিং- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামটর ক্রসিং- সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং- চাঁনখারপুল ক্রসিং- নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং হেঁটে চলাচল করা যাবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) গাড়ি পার্কিংয়ের জন্য ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ ও নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং সবাই গাড়ি রাখতে পারবেন।

নাগরিক প্রতিবেদন

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  3:56 PM