শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

উজিরপুরে মোটরসাইকেল ধাক্কায়  এক বৃদ্ধের মৃত্যু

#
news image

বরিশালের উজিরপুরের ঢাকা -বরিশাল মহাসড়কের শিকারপুর বঙ্গবন্ধু হাসপাতাল নামক স্থানে  রাস্তা পারাপারের সময় ৭০ বছরের  এক ব্যক্তি  গুরুতর আহত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,জয়শ্রী গ্রামের মৃত চেরাগ আলী সরদারের পুত্র আব্দুল করিম সর্দার (৭০) বছর দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন তার প্রতিবেশী পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ গফুর উদ্দিন মঞ্জু। ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ঃ৩০ মিনিটে সময় শিকারপুর জয়শ্রী বঙ্গবন্ধু হাসপাতালের সামনে,পুরাতন  ঢাকা-বরিশাল মহাসড়কের রাস্তা পারাপারের সময় শিকারপুর গামী একটি মোটরবাইক তাকে স্বজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

 এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। শেবাচিমে নেয়ার পথে তিনি মৃত্যু বরন করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ বলেন, বিষয়টি শুনেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল টি আটক করা সম্ভব হয়নি।  

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর,  বরিশাল

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  8:12 PM