শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সুন্নতে খৎনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ।    

#
news image

উজিরপুর বরিশাল  প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নে শিশুর সুন্নাতে খৎনা করতে গিয়ে লিঙ্গ কর্তন করেছে (ওস্তা) নামের ভুয়া চিকিৎসক বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মোঃ সোহাগ আকনের ছেলে মোঃ ইব্রাহিম আকন(৭) এর ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টার দিকে সুন্নাতে খৎনা করে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ভুয়া চিকিৎসক(ওস্তা) রহমত মোল্লা। সুন্নাতে খৎনা করতে গিয়ে  অনভিজ্ঞ ভুয়া চিকিৎসক ওস্তা রহমত মোল্লা (৬০) ওই শিশুর অধিকাংশ লিঙ্গ কেটে ফেলেছে। এরপর অতিরিক্ত রক্তক্ষরণ  শুরু হলে শিশুটিকে  প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরে - বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের হয়নি । এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লাকে ফোন করা হলে তিনি বলেন ভুলে বেশি কেটে ফেলেছে বলে বিষয়টি এড়িয়ে যান।  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর,  বরিশাল

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  9:20 PM