শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

রাণীশংকৈলে দুই ইটভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা

#
news image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারা লঙ্ঘন করায় রাণীশংকৈল উপজেলার মহেষপুর এলাকায় জেএমকে ও ফোর স্টার ব্রিকস নামে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ভাটা দুটি পানি মেরে তাৎক্ষনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে রাণীশংকৈল থানার একদল চৌকস পুলিশ দল এবং ইটভাটার অগ্নি নির্বাপনের জন্য রাণীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এবিষয়ে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান জানান, নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা চালানোর দায়ে রাণীশংকৈলের দুই ইট ভাটার মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সফিকুল ইসলাম শিল্পী, রানী, শংকৈল, ঠাকুরগাঁও

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  9:16 PM