শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বাংলাদেশ থেকে ভিসা আবেদন বেড়েছে দ্বিগুণ

#
news image

বাংলাদেশ থেকে ২০২৩ সালের ভিসা আবেদনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৯৫ শতাংশ বেড়েছে। আর করোনা মহামারি শুরু হওয়ার আগের (২০১৯ সাল) তুলনায় গত বছরের ভিসা আবেদন বেড়েছে দিগুণেরও (২৩৩ শতাংশ) বেশি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার ও কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং ও প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ ভিএফএস গ্লোবাল এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ২০২৩ সালের ভিসা আবেদনের পরিমাণ ২০২২ সালের তুলনায় ১৯৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশ থেকে ভিসার আবেদন ২০২৩ সালেও শক্তিশালী অবস্থানে ছিল। ২০২৩ সালে ভিসা আবেদনের পরিমাণ ২০১৯ সালের প্রাক-মহামারি সময়ের তুলনায় দ্বিগুণ (২৩৩ শতাংশ) বেড়েছে।

ভিএফএস গ্লোবালের বাংলাদেশ প্রধান শান্তনু ভট্টাচার্য বলেন, ২০২২ সালে আমরা বাংলাদেশ এবং সমগ্র দক্ষিণ এশিয়া থেকে অনন্য চাহিদা লক্ষ্য করেছি, যার ফলে ডিসেম্বর পর্যন্ত স্থিতিশীল ভিসা আবেদনের পাশাপাশি একটি দুর্দান্ত ভ্রমণ মৌসুম তৈরি হয়েছিল। আমরা নির্বিঘ্ন, নিরাপদ, প্রযুক্তিগত ও নির্ভরযোগ্য সমাধানের মাধ্যমে ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। আবেদনকারীদের সতর্ক করে দিয়ে শান্তনু ভট্টাচার্য বলেন, ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করা ভুয়া ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার পেইজ থেকে এবং যারা অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করে, তাদের থেকে সাবধান হতে হবে।

ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করা ভুয়া ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলো থেকে সাবধান থাকার অনুরোধ করেন শান্তনু ভট্টাচার্য। একই সঙ্গে তিনি জানান, অ্যাপয়েন্টমেন্ট তৈরির জন্য তারা কোনো অর্থ নেন না। যেকোনো তথ্য ও সহায়তার জন্য communications@vfsglobal.com ঠিকানায় ই-মেইল করার পরামর্শ দেওয়া হয়েছে।

নাগরিক প্রতিবেদন

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  6:08 PM