শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

ঢাবির বকুলতলার দুদিনব্যাপী বসন্ত উৎসব শুরু

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বসন্ত উৎসব। উৎসবকে ঘিরে সকাল থেকেই চারুকলার বকুলতলায় মানুষের ভিড়। সবাই মেতেছে বসন্ত আমেজে। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এবারের ৩০তম বসন্ত উৎসব বুধবার (১৪ ফেব্রুয়ারি)সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হয়। দেশের অগ্রগণ্য নৃত্য ও সঙ্গীতের দল, একক বরেণ্য শিল্পী, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পরিবেশন করে ‘এসো মিলি প্রাণের উৎসবে’। এরপর বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময় এবং সকাল ১০টায় বসন্ত আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করেন বসন্ত উদযাপন পরিষদ- এর সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ, বক্তব্য রাখবেন- সহ-সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইটসহ অন্যান্য বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিরা। বিকেলের পর্ব ‘বসন্ত বিকেল’ শুরু হবে বিকেল সাড়ে তিনটায় বেঙ্গল পরম্পরার যন্ত্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এ পর্বেও যথারীতি দেশের অগ্রগণ্য শিশু-কিশোর ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির পরিবেশনা, দলীয় সঙ্গীত ও দলীয় আবৃত্তি এবং বরেণ্য একক সঙ্গীত ও আবৃত্তি শিল্পীবৃন্দের পরিবেশনও থাকবে। এদিকে বিকেল সাড়ে তিনটায় একযোগে পুরনো ঢাকার বাহাদুর শাহ্ পার্ক ও উত্তরা দিয়াবাড়ীর লেক সংলগ্ন মাঠে বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ‘বসন্ত উৎসব-১৪৩০’ এর অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  12:12 PM