শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

অলিম্পিকে খেলার সম্ভাবনা লিওনেল মেসির

#
news image

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে অলিম্পিক নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ব্রাজিলকে হারানোর পর রোমাঞ্চ ছুঁয়ে গেছে লিওনেল মেসিকে। জয়ী আর্জেন্টিনার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিন্দন জানিয়েছেন এই মহাতারকা।

তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে মূল আলোচনা তার অলিম্পিকে খেলার সম্ভাবনা ঘিরে।

লিওনেল মেসিকে অলিম্পিকে নিতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় তার বন্ধু ও আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাসচেরানো। অলিম্পিকে বাছাইপর্বে অনূর্ধ্ব-২৩ দলকে খেলতে হলেও মূল পর্ব বেশি বয়সী ৩ জন ফুটবলারকে খেলানো যায়। বিশ্ব ফুটবলের অনেক বড় তারকাই খেলেছেন অলিম্পিকে। সূত্র: বিডিনিউজ২৪

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণজয়ী আর্জেন্টিনা দলে ছিলেন মেসি। এবার প্যারিস অলিম্পিকেও তাকে পেতে চান এখনকার দলের কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো।

‘লিওর সঙ্গে আমার যে সম্পর্ক, আমার বন্ধুত্বের কথা সবারই জানা। তার মতো একজন ফুটবলারের জন্য আমাদের সঙ্গী হওয়ার দুয়ার খোলা আছে সবসময়ই। তবে অবশ্যই ব্যাপারটি নির্ভর করবে তার ওপর, তার অন্যান্য অঙ্গীকারের ওপর।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ বলেই রেখেছেন, তাকে (লিওনেল মেসিকে) গেমসে ফিরে পাওয়া হবে অলিম্পিক গেমসের জন্য অসাধারণ ব্যাপার।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের মিডফিল্ডার তিয়াগো আলমাদা স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আশা করি, অলিম্পিকে খেলার ইচ্ছা ও তাড়না তার থাকবে। সময় হলেই সবকিছু বোঝা যাবে। তবে তার সঙ্গে খেলতে পারলে তা হবে স্বপ্নের মতো।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার আর্জেন্টিনা ছাড়া মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে প্যারাগুয়ে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  2:13 AM