শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

প্রীতি ম্যাচে ক্রিকেট খেললেন সুপ্রিমকোর্টের বিচারপতিরা

#
news image

প্রীতি ম্যাচে সুপ্রিমকোর্টের বিচারপতিরা ক্রিকেট খেললেন। সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির উদ্যোগে প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪ শুরু হয়েছে। 

আজ সন্ধ্যায় খেলার উদ্বোধনী দিনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গান ও বাদ্যের তালে তালে নেচে গেয়ে আইনজীবীরা তখণ মাঠ মাতিয়ে তোলেন। 

এর আগে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম। আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বার সম্পাদক এডভোকেট আবদুন নূর দুলাল, সিনিয়র এডভোকেট মোতাহার হোসেন সাজুসহ আরো অনেক আইনজীবী। 

সুপ্রিমকোর্টর আইনজীবীদের এই টুর্নামেন্টে মোট ২৭ টি দল অংশ নিচ্ছে। 
বিচারপতিরা দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচে অংশ নেন। 

বিচারপতিদের দুই দলের মধ্যে ডিভাইন জাস্টিস দলের নেতৃত্ব দেন বিচারপতি মামনুন রহমান। অন্যদিকে ন্যাচারাল জাস্টিস দলে নেতৃত্ব দেন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার। খেলায় অংশ নেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর,  বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মো. বদরুজ্জামান, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি আলী রেজা, বিচারপতি মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি একেএম রবিউল হাসান। 

এ সময় বিচারপতি নাইমা হয়দার ও বিচারপতি আহমেদ সোহেলও মাঠে থেকে বিচারপতিদের অনুপ্রেরণা জোগান।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  2:08 AM