শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

 মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা: আইনমন্ত্রী

#
news image

মঙ্গলবার রাজতন্ত্রের আইনমন্ত্রী বলেছেন, এ সপ্তাহের শেষ দিকেই তিনি মুক্তি পাবেন। ১৫ বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকার পর দেশে ফিরেই তাকে কারাগারে যেতে হয়। গত ছয় মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। সূত্র: ইরাবতি

বিতর্কিত এই বিলিয়নিয়ার দুই মেয়াদে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। কিন্তু ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের পর তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে যান। সেই বছরের আগস্ট মাসে তাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু কয়েকদিন পর রাজা মাহা ভাজিরালংকর্ন তার সাজা কমিয়ে এক বছর করে দেন। 

আইনমন্ত্রী তাওই সদসং বলেন, যে ৯৩০ জনকে সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আগে মুক্তি দেওয়া হচ্ছে, থাকসিন (৭৪) তাদের একজন। তিনি বলেন, ‘যাদের বয়স ৭০ বছরের উপরে বা যাদের অবস্থা আশঙ্কাজনক কেবল তাদেরই মুক্তি দেওয়া হচ্ছে। সুতরাং ছয় মাস পর স্বাভাবিক নিয়মেই মুক্তি পেয়ে যাচ্ছেন।’ 

থাকসিন সিনাওয়াত্রা কারাগারে যাগে গত বছরের ২২ আগস্ট। থাইল্যান্ডের গণমাধ্যমগুলো বলেছে, শনিবারের পর যে কোনো দিন থাকসিন মুক্তি পেতে পারেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, থাকসিনের প্যারোল মঞ্জুর করা হয়েছে। 

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বলেছেন, সরকারি তথ্যমতে তিনি (থাকসিন সিনাওয়াত্রা) প্যারোল পেয়েছেন। এটি সংশোধন বিভাগের প্রবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, থাকসিন বহু বছর প্রধানমন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন ধরে দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন। বেরিয়ে আসার পর তিনি একজন সাধারণ নাগরিক হয়ে হবেন।

সংশোধন বিভাগের নিয়ম অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারির পর থাকসিনকে মুক্তি দেয়া হতে পারে। তবে তার আইনজীবী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  2:16 PM