শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

আম বাগান থেকে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#
news image

কুষ্টিয়া কুমারখালী উপজেলার লাহিনী পাড়ার একটি আম বাগান থেকে সোমবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার সময় এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত হযরত আলী (৩২) যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার হান্নান শেখ এর ছেলে তিনি দীর্ঘদিন সৌদিআরবে ছিলেন গত বিশ দিন আগে দেশে ফিরেছেন পারিবারিক কলহের কারণে তিনি বাড়িতে থাকতেন না। পারিবারিক সূত্রে জানা যায়, হযরত দীর্ঘদিন ধরে সৌদিআরবে ছিলেন পরবর্তীতে ঝিনাইদহ বিয়ে করেন এবং গত তিন মাস পূর্বে স্ত্রীকে নিয়ে যান সৌদিআরবে সেই স্ত্রী গত ২৫ দিন আগে সৌদিআরব থেকে সোনার গহনা এবং নগর টাকা নিয়ে দেশে পালিয়ে আসেন এরপর হযরত সেখানে তার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দেশে ফিরে আসেন। দেশে ফিরে জানতে পারেন তার স্ত্রী ঝিনাইদহে শশুর বাড়িতে আছেন। ঝিনাইদহের জুয়েল নামের এক ব্যক্তির সাথে হযরতের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানান তারা। হযরতের ছোট ভাই জানিয়েছেন তাকে গত পরশুদিন হযরতের শ্যালক মোবাইল ফোনের মাধ্যমে হযরতকে হত্যার হুমকি দেন এবং বলেন যেখানে সেখানে তার ভাইয়ের লাশ পড়ে থাকবে।

লাহিনী পাড়ার বাউল টুটুল ভেড়ো বলেন, গত তিনদিন ধরে হযরত আলী তার আশ্রমে অবস্থান করছিলেন গতকাল রাত সাড়ে আটটার সময় তার সাথে শেষ দেখা হয় হযরত কারো সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন এরপর রাত বারোটার দিকে হযরতের ফোনে দুই বার ফোন দিলেও তার কোন সাড়া পাওয়া যায়নি। এরপর সকালে পেঁয়াজের ক্ষেতে কাজ করতে আসা লোকজন দেখতে পাই আম বাগানে গলায় চাদর পেঁচানো অবস্থায় ঝুলে আছে। এ ব্যাপারে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, এখনো মামলা হয়নি মামলা হলে আমরা তদন্ত করে দেখব আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।

মোঃ জিয়াউর রহমান

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:37 PM