শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মিশরে আঞ্চলিক সফর শুরু সৌদি যুবরাজের

#
news image

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান সোমবার সন্ধ্যায় মিশরে তার দুই দিনের সফর শুরু করেছেন। শুরু হওয়া এ আঞ্চলিক সফর চলাকালে তিনি জর্ডান ও তুরস্ক যাবেন। কায়রোতে প্রেসিডেন্টের দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সিসির মুখপাত্র বসাম রদি বলেন, যুবরাজ ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সাথে সাক্ষাত করবেন।
সৌদি এক কর্মকর্তা শনিবার এএফপি’কে বলেন, যুবরাজের আঞ্চলিক সফর চলাকালে বিশেষকরে জ্বালানি খাতে ‘বিভিন্ন চুক্তি’ স্বাক্ষর করা হবে।
যুবরাজ বুধবার তুরস্ক যাবেন। ২০১৮  সালে সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগি নির্মমভাবে নিহত হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটার পর এটি হবে তার প্রথম সফর।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান গত এপ্রিল মাসের শেষের দিকে সৌদি আরব সফর করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের কয়েক সপ্তাহ আগে যুবরাজের এ আঞ্চলিক সফর অনুষ্ঠিত হচ্ছে। এক সময় বাইডেন সৌদি আরবকে একটি অপছন্দের দেশ হিসেবে অভিহিত করলেও সম্প্রতি তার প্রশাসনকে রিয়াদের সাথে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা চালাতে বলেন।

প্রভাতী খবর ডেস্ক

২১ জুন, ২০২২,  9:32 PM