শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

উচ্চ আদালতকে রাজনৈতিক মঞ্চ বানিয়েছে আওয়ামীলীগ:- ডা.শাহাদাত হোসেন

#
news image

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বর্তমানে একটি অবৈধ সরকার অবৈধভাবে দেশ পরিচালনা করছে। সাধারণ মানুষ কোর্টগুলোতে এখন নাগরিক সুরক্ষা পাওয়ার বদলে অন্যায় ও অবিচারের শিকার হচ্ছে। আওয়ামীলীগ জাতীয় নির্বাচনে ভোট চুরির পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্বাচনেও ভোট চুরি করে। আওয়ামীলীগ দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা এখন শপথবদ্ধ রাজনীতি শুরু করেছে সমস্ত বিচার বিভাগকে ধ্বংস করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন। তাই সরকার সেটাকে ধ্বংস করতে চায়। দেশের আজকের পরিস্থিতির জন্য বিচারপতি খাইরুল হক দায়ী। সারা দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছে কিন্তু শেখ হাসিনা এই বিধান বাতিল করে দিয়েছে। উচ্চ আদালতকে রাজনৈতিক মঞ্চ বানিয়েছে আওয়ামীলীগ।

সরকার বিচার বিভাগকে শেষ করে দিয়েছে। তিনি শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের উদ্যোগে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি কর আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত নাজিম, রাজ্জাক, কাশেম পরিষদের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান। চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি আলহাজ্ব মো. মুছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এতেসামুল আলম চৌধুরী পাপ্পুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. ওমর ফারুক। বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী ইরান, সাবেক সহ সভাপতি শেখ এম শাজাহান ঠাকুর, যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরওয়ার জনি, সাবেক যুগ্ম সম্পাদক মো. আলমগীর, এড. ইমাম উদ্দিন, মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কর আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ সন্জয় আচায্য, সাংস্কৃতিক সম্পাদক রিংকু দত্ত, লাইব্রেরি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কুতুব উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মো. ইয়াসিন, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম রনি, মো. ইউসুফ, ছায়েদুল হক মজুমদার, যুবনেতা আসাদুর রহমান টিপু, ছাত্রনেতা সালাউদ্দিন কাদের আসাদ প্রমূখ।

ইসমাইল ইমন, চট্টগ্রাম

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  9:17 PM