শিরোনামঃ
লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয়

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা 

#
news image

বাগেরহাটের রামপালে তামান্না বেগম (১৮) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধূ তামান্না বেগম উপজেলার রাজনগর ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের আলিমুন শেখের স্ত্রী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় দিকে তামান্না কালিকাপ্রসাদ গ্রামে তার শ্বশুর বাড়ি বসত ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। রামপাল থানা সূত্রে জানা গেছে, তামান্না ২০২৪ সালে এস, এস, সি পরিক্ষার্থী ছিল।  সে পরিক্ষা জন্য সারাদিন টেনশন করতো। সেই জের ধরে মঙ্গলবার দুপুরে তামান্নার শ্বাশুড়ি তাকে গোসল করার জন্য ডাকাডাকি করতে থাকে। কিছুক্ষণ ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতর প্রবেশ করে। সে ঘরে গিয়ে দেখতে পায় তামান্না ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুঁলে আছে। এই দেখে সে চিৎকার চেচামেচি শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় তামান্নার দেহ ওড়না কেটে নিচে নামিয়ে স্থানীয় ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস বলেন, আজ দুপুরে রাজনগর ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামে তামান্না বেগম নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মল্লিক মোঃ জামান, রামপাল,  বাগেরহাট

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  10:11 PM