শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাণীশংকৈলে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

#
news image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ৫ নং বাচোর ইউনিয়নের কাতিহার বাজার থেকে সোমবার ৫ ফেব্রুয়ারি ভোর রাতে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আনিছুর রহমান (৩০)নামে এক মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রদীপসহ সঙ্গীয় ফোর্স উপজেলার কাতিহার বাজারে রস্তমের পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় চারদিক ঘিরে ফেলে আনিছুরকে আটক করে। মাদক কারবারী পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেটে সাদা পলিথিনে মোড়ানো ৩০০ (তিনশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের ওজন ৩০  গ্রাম এবং যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান , ৩০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।

সফিকুল ইসলাম শিল্পী, রানী, শংকৈল, ঠাকুরগাঁও

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  8:13 PM