শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মারা গেলেন নামিবিয়ার প্রেসিডেন্ট

#
news image

নামিবিয়ার প্রেসিডেন্ট হেজ গেইঙ্গো মারা গেছেন। রোববার সকালে রাজধানী উইনহোয়েকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো বুমবা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর সময় তার স্ত্রী মনিকা গেইঙ্গো ও তার সন্তানরা পাশে ছিলেন।

গত মাসেই জানা যায় যে হেজ ক্যানসারে আক্রান্ত। তার দপ্তর জানায়, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র নেয়া হবে তাকে। ২ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন। এর আগে গত বছর এবং ২০১৪ সালে তারা অস্ত্রোপচার হয়েছিল। প্রোস্টেট ক্যানসার থেকে সুস্থও হয়ে যান তিনি।

২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গেইঙ্গো। এখন দ্বিতীয় মেয়াদে দায়িত্বপালন করছিলেন তিনি। আগামী নভেম্বরে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নামিবিয়ায়।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  9:41 PM