শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি : পিটার হাঁস

#
news image

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাঁস বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তারপরও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে, জলবায়ু বিষয়ে কাজ চলমান থাকবে।’ আজ রোববার সচিবালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে তার (পিটার হাস) সঙ্গে কোনো কথা হয়নি। কিছুকিছু ক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে। নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করবে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহের কথা জানিয়েছে।’

অনলাইন ডেক্স

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:07 PM