শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রাসাদে ঢুকে রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

#
news image

নাইজেরিয়ার একটি রাজ্যের প্রথাগত শাসককে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। এ সময় তার স্ত্রীরসহ আরেকজনকে অপহরণ করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। নিহত সেগুন আরেমু দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যের শাসক। 

খবরে বলা হয়েছে, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল। পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তবে যারা তাকে হত্যা করেছে, তারা কোনো মুক্তিপণ দাবি করছে কিনা, তা স্পষ্ট নয়।

সম্প্রতি নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি উঠে। সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানিয়ে বলেছে, গতবছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছে। এর মধ্যেই এ হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটল।

এ বিষয়ে গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক বলেছেন, রাজা আরেমু হত্যাকাণ্ড মর্মান্তিক ও জঘন্য। দোষীদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এ সপ্তাহের শুরুর দিকে একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারিতে অপহৃত হন এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এ এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গত মাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়। মুক্তিপণ দিতে দেরির কারণে ওই ছয় বোনের একজনকে হত্যা করা হয়।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৪,  10:15 PM