শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ফরাসি নাগরিক নিহত

#
news image

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের কাছে রাশিয়ার হামলায় বেরিসলাভে বৃহস্পতিবার দুই ফরাসি নাগরিক নিহত এবং আরও তিনজন বিদেশী আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুডিন টেলিগ্রামে লিখেছেন, ‘বেরিসলাভে শত্রুদের হামলার ফলে বিদেশী স্বেচ্ছাসেবকরা নিহত ও আহত হয়েছে।’

গভর্নর লিখেছেন, ‘রাশিয়ান সেনাবাহিনী দুই ফরাসি নাগরিককে হত্যা করেছে। আরও তিনজন বিদেশী সামান্য আহত হয়েছে।তিনি ‘নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।’

ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, ড্রোন হামলার ফলে দুই ফরাসি নাগরিক মারা গেছে এবং অন্য চারজন আহত হয়েছে। পুলিশ আরো জানায়, আহতদের মধ্যে একজন ওডেসার (৪১) বাসিন্দা।

পুলিশ হামলার তদন্ত শুরু করে টেলিগ্রামে বলেছে, ‘সকল ভুক্তভোগী খেরসন অঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছিল । বৃহস্পতিবার সন্ধ্যায় এএফপি’র সাথে যোগাযোগ করা হলে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:54 PM