শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

#
news image

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আজ মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে তিনি হেলিকপ্টারে করে সিলেটে পৌঁছার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে রওয়ানা দিবেন। হেলিকাপ্টার থেকে নেত্রকোনার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবেন। এরপর যাবেন সিলেট সার্কিট হাউসে। সেখানে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের কাছ থেকে প্রধানমন্ত্রীর সিলেট সফরের কোনো সময়সূচি পাওয়া যায়নি। তবে বন্যাকবলিত স্থান পরিদর্শন, দলীয় নেতা এবং প্রশাসনের সাথে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী বন্যার্তদের মধ্যে ত্রাণও বিতরণ করতে পারেন বলে সূত্র জানিয়েছে। 
সিলেটে গত ১৪ জুন থেকে দ্বিতীয় দফা বন্যার সৃষ্টি হয়। শতবছরের ভয়াবহ এই বন্যায় সিলেট জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বন্যার কারণে সিলেট ও সুনামগঞ্জে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এই দুঃসময়ে সিলেটবাসীর দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  1:05 AM