শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ইনজুরির কারণে মেসির বিপক্ষে খেলা হচ্ছেনা রোনাল্ডোর

#
news image

কাফ ইনজুরির কারণে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বি  লিওনেল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে প্রীতি ম্যাচে আল নাসরের হয়ে খেলা হচ্ছেনা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। সৌদি ক্লাবটির কোচ লুইস কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ সম্পর্কে আল নাসর বস বলেছেন, ‘ক্রিস্টিয়ানো এই মুহূর্তে পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই তিনি দলে ফিরতে পারবেন। আমরা প্রতিটি ম্যাচেই তাকে দারুনভাবে মিস করেছি।’

ম্যাচটি রিয়াদের কিংডম এ্যারেনায় অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ফুটবলে প্রায় এক দশক এই দুই তারকা আধিপত্য দেখিয়ছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে একজনের ঠিকানা হয়েছে যুক্তরাষ্ট্রে, আরেকজন গিয়েছেন মধ্যপ্রাচ্যে। এই ম্যাচটির মাধ্যমে দুই পুরো প্রতিদ্বন্দ্বির  সামনে সুযোগ এসেছিল শেষবারের মত ক্লাবের কোন প্রতিযোগিতায় একে অপরের মোকাবেলা করার। 

মেসির ইন্টার মিয়ামি সোমবার সৌদি পেশাদার লিগের আরেক ক্লাব আল হিলালের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছে। আল হিলালের থেকে সাত পয়েন্ট পিছিয়ে সৌদি লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  10:41 PM